Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫১৪

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, আমরা কয়েকজন ইয়াতীম ছেলে উম্মুদ দারদা (রাঃ) এর ঘরে প্রবেশ করে তাঁর সঙ্গে সাক্ষাত করলাম। তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে, আমি (আমার স্বামী) আবূদ দারদা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহীদ ব্যক্তি তার পরিবারের সত্তরজন লোকের জন্য (আল্লাহ্ তা’আলার নিকট হাশরে) সুপারিশ করবেন। (তাঁর সুপারিশ গৃহীত হবে।) ইমামা আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসের বর্ণনাকারী একজনের নাম রিবাহ্ ইবনুল ওয়ালীদই সঠিক ।

ছবি বানান