Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫১৬

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ব্যক্তির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জুড়ে দিয়েছিলেন। তাদের একজন প্রথমে শহীদ হন আর অপরজন তার পরে কোন জুমু’আর দিনে অথবা এমন কোন দিনে মারা যান। আমরা তার জানাযা আদায় করি। এরপর রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা এ ব্যক্তির ব্যাপারে কীরূপ দু’আ করলে? আমরা বললাম, আমরা তার মাগফিরাতের জন্য দু’আ করেছি আর বলেছি, হে আল্লাহ্! তাকে ক্ষমা কর এবং তার সঙ্গী ভাইয়ের সাথে মিলন ঘটিয়ে দাও। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে (প্রথম ব্যক্তির পরে) এ ব্যক্তি (জীবিত থেকে) যে সকল নামায, রোযা ও ’আমল (তার চাইতে অধিক পরিমাণে) করেছে, তা কোথায় যাবে? তাদের উভয়ের মধ্যে আকাশপাতাল ব্যবধান রয়েছে।

ছবি বানান