আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫১৯
তিনি বলেন, ইয়ালা ইবন মুনাব্বিব (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধে বের হওয়ার জন্য আহবান করলেন। আমি খুবই বৃদ্ধ ছিলাম। আমার কোন খাদেম ছিল না। তাই এমন একজন শ্রমিক তালাশ করলাম, যে আমার সহায়তার জন্য যথেষ্ট হবে। তাকে একজন সৈনিকের প্রাপ্য অংশ মজুরী দেয়ার মনস্থ করলাম। সেরূপ এক ব্যক্তিকে পেয়েও গেলাম। যখন যুদ্ধক্ষেত্র হতে ফেরার সময় নিকটবর্তী হল, তখন সে তার মজুরীর জন্য আমার নিকট উপস্থিত হল আর বলল, আমি সৈনিকের প্রাপ্যাদি সম্বন্ধে কিছুই জানি না, সৈনিক হিসাবে যুদ্ধ করায় আমার প্রাপ্য কত হবে তা-বুঝি না, আমাকে পরিমাণমত হোক বা না হোক কিছু মজুরী ঠিক করে দিন। আমি তখন তাকে তিন দীনার (স্বর্ণ মুদ্রা) মজুরী দানের সাব্যস্ত করলাম। এরপর যখন সৈনিকের সেহাম (প্রাপ্যাংশ) উপস্থিত হল, তখন অন্যান্য সৈনিকের মত তার প্রাপ্যাংশ তাকে দিতে চাইলাম, তারপর আমার মনে পড়ল, তার জন্য মজুরী নির্ধারিত তিন দীনার। আমি ব্যাপারটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে উপস্থাপন করলাম। তিনি বললেনঃ তার জন্য এ যুদ্ধে অংশ গ্রহণের জন্য ইহকাল ও পরকালে নির্ধারিত দীনার ছাড়া অপর কোন পুণ্য আছে বলে আমার মনে হয় না।