Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫২৯

প্রায় ২ মিনিট · ২১৯ শব্দ

আমর ইবন আকইয়াশ (রাঃ) এর জাহিলী যুগে একটি ঘোড়ার আস্তাবল ছিল। (ইসলামের বিরূদ্ধে ব্যবহারের জন্য ঘাঁটি হিসেবে লালনপালন করতো)। এ কারণে সে ইসলাম গ্রহণ করা পছন্দ করতো না, যে পর্যন্ত তা ধ্বংস না হয়। তারপর উহুদের যুদ্ধের দিন সে এসে জিজ্ঞাসা করল, আমার চাচাত ভাইগণ কোথায়? লোকজন উত্তর দিল, তারা উহুদের যুদ্ধে গিয়েছে। জিজ্ঞাসা করল, অমুক কোথায়? লোকজন উত্তর দিল, উহুদে। সে বলল, অমুক কোথায়? লোকজন উত্তর দিল, সকলেই উহুদের যুদ্ধে গিয়েছে। তখন সে তার যুদ্ধের বস্ত্র ও অস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ায় আরোহণ করে তাদের অভিমুখে যাত্রা করল। যখন মুসলিমরা তাকে দেখতে পেল, তারা বলে ওঠল, হে আমর! তুমি কি তোমার দিকে তাকাবে, না কি আমাদের পক্ষে লড়াই করবে? সে বলল, আমি সবে মাত্র ঈমান এনেছি। তারপর সে কাফিরদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিল। যুদ্ধ করতে করতে সে আহত হয়ে পড়ল। আর তাকে আহত অবস্থায় তার পরিবারের নিকট নেয়া হল। তখন সা’দ ইবন মু’আয তার নিকট গিয়ে উপস্থিত হলেন এবং তার ভগ্নিকে বললেন, তুমি তোমার ভাইকে জিজ্ঞাসা কর, সে কি তোমাদের গোত্রীয় টানে যুদ্ধ করছে না তাদের প্রতি বিরাগভাজন হয়ে যুদ্ধ করছে, নাকি আল্লাহর গযবের ভয়ে যুদ্ধ করেছে? তখন সে নিজেই বলে উঠল, বরং আল্লাহ্ ও তাঁর রাসূলের গযবের ভয়ে। অতঃপর সে মারা গেল এবং জান্নাতে প্রবেশ করল এমন অবস্থায় যে, আল্লাহর উদ্দেশ্যে একবেলা নামাযও আদায় করতে হল না।

ছবি বানান