দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৩২
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’সময়ের দু’আ ফেরত আসে না। ১. আযানের সময়ের দু’আ ২. যুদ্ধের সময়ের দু’আ, যখন একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে। অত্র হাদীসের মধ্যবর্তী রাবী মূসা অপর সনদে উক্ত সাহাবী হতে এ হাদীস বর্ণনা করতে গিয়ে বলেছেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির সময়ও দু’আ কবুল হয়। ['বৃষ্টির সময়' কথাটি বাদে সহিহ]