দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৩৬
তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ঘোড়া নেয়ার সময় উজ্জল লাল রঙ-এর অথবা কালো চিত্রা রং-এর ঘোড়া গ্রহণ করবে। বাকি অংশ উপরোক্ত হাদীসের মতো বর্ণনা করলেন। অত্র হাদীসের রাবী মুহাম্মদ ইবন মুহাজির বলেন, আমি আমার শায়খকে জিজ্ঞাসা করলাম, লাল রং এর ঘোড়াকে কেন মর্যাদা দেয়া হয়েছে? তিনি উত্তর দিলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৈন্য যুদ্ধে পাঠানোর পর দেখলেন, সর্বাগ্রে যুদ্ধে জয়লাভ করে যে ব্যক্তি ফিরে এসেছে সে উজ্জল লাল রং এর ঘোড়ায় আরোহী।