দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৪৪
আবূ বিশর আল আনসারী (রাঃ) তাকে হাদীস বর্ণনা করতে গিয়ে বলেছেন, তিনি কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িদ ইবন হারিসা (রাঃ)-কে এ মর্মে একজন দূত হিসাবে পাঠালেন। অত্র হাদীসের রাবী আবদুল্লাহ্ ইবন আবূ বকর বলেন, আমার মনে হয় যে, আমাদের শায়খ বলেছেন, লোকজন যার যার ঘরে ছিল। তাদের উটের গলায় ধনুকের তারের কিলাদা ছিল; যেন তিনি তা কেটে দেন। সে মতে সকল গলাবন্ধ কেটে দেয়া হয়েছে। অত্র হাদীসের বর্ণনাকারী মালিক বলেন, আমার ধারণা যে, বদ নযর হতে রক্ষা পাওয়ার জন্যই ঐরূপ কিলাদা পশুর গলায় ব্যবহার করা হতো।