দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৫৩
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে যেতে যেতে পথিমধ্যে অভিশাপের বাণী শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কেন এ অভিশাপ? লোকজন উত্তর করলেন, এক রমণী তার ভারবাহী পশুকে অভিশাপ দিচ্ছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা এর পিঠ হতে তাকে তার মালপত্রসহ নামিয়ে ফেল, যেন সে চড়তেই না পারে। কারণ তার পশুটি তো অভিশপ্ত প্রাণী। লোকজন তাকে নামিয়ে ফেলল। ইমরান বলেন, আমি যেন এখনও উক্ত পশুটিকে দেখতে পাচ্ছি যে, তা একটি সাদা-কালো মিশ্রিত উটনী ছিল।