Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২৫৮

প্রায় ২ মিনিট · ২২৪ শব্দ

তিনি বলেন, ইহুদীদের অবস্থা এই যে, তারা ঋতুবতী স্ত্রীদের ঋতুর সময় ঘর হতে বের করে দেয় এবং তাদের সাথে একত্রে পানাহার ও এক ঘরে বসবাস করে না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ্ তাআলা এ ব্যাপারে আয়াত অবতীর্ণ করেনঃ “লোকেরা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বল, তা অশুচি। অতএব তোমরা ঋতুস্রাব চলাকালে-স্ত্রীসংগম বর্জন করবে”- (সূরা বাকারাঃ ২২২)। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সংগম ছাড়া ঋতু চলাকালীন একত্রে এক ঘরে বসবাস এবং সব কিছুই করতে পার। এটা শুনে ইহুদীরা বলাবলি করতে লাগল যে, এই ব্যক্তি (রাসূলুল্লাহ্) আমাদের প্রতিটি কাজেরই বিরুদ্ধাচরণ করে থাক। এ সময় উসায়েদ ইবনু হুদায়ের (রাঃ) এবং আরাদ ইবনু বিশর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ্! ইহুদীরা এইরূপ সমালোচনা করছে। আমরা কি আমাদের স্ত্রীদের সাথে সংগম করতে পারি? এতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যায়। উপস্থিত সাহাবীগগ বলেন, আমরা ধারণা করলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের উপর অসন্তুষ্ট হয়েছেন। তখন তাঁরা সেখান থেকে বের হয়ে গিয়ে এক সাহাবীর মাধ্যমে রাসূসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে কিছু দুধ হাদিয়া প্রেরণ করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিদ্বয়কে ডেকে এনে দুধ পান করালেন। উপস্থিত সাহাবীগগ বলেন, তখন আমরা বুঝতে পারলাম যে, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অসন্তুষ্ট নন। ।

ছবি বানান