দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৮৩
ইব্রাহীম ইবন মূসা আর রাযী ..... মুহাম্মদ ইবন কাসিমের খাদেম ইউনুস ইবন উবায়দ বলেন, আমাকে মুহাম্মদ ইবন কাসিম একবার বারা’আ ইবন আযিব এর নিকট পাঠিয়েছিলেন, তাঁকে জিজ্ঞাসা করে জানার জন্য যে, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা কিরূপ ছিল। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁর পতাকা ছিল কালো চতুষ্কোণ বিশিষ্ট মোটা পশমী কাপড়ের সাদা ডোরাদার, যা চিতাবাঘের চামড়ার মত ডোরাদার মনে হতো।