দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৯১
আল হাসান ইবন আলী .... ইবন উমার (রাঃ) আলী আল-আযদীকে শিক্ষা দিয়েছিলেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হওয়ার উদ্দেশ্যে তাঁর উটের পিঠে বসতেন, তখন তিনবার ’আল্লাহু আকবার’ বলে তাকবীর দিতেন। তারপর তিনি এ দু’আ পাঠ কতেন, (سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ) আর সফর হতে ফেরার সময়ও উপরোক্ত দু’আ পাঠ করতেন এবং এর সাথে এ কথাগুলো অতিরিক্ত পাঠ করতেন, তাঁর সেনাদল যখন সানায়া পর্বতের উপর উঠতেন তখন তাঁরা সকলে তাকবীর দিতেন। আর তা হতে মদীনার দিকে নামার সময় তাসবীহ্ পাঠ করতেন। ঐ তাকবীর ও তাসবীহ্ পড়ে নিরাপদে মদীনায় প্রত্যাবর্তনের জন্য শোকরিয়া স্বরূপ নামায আদায় করতেন।