Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৯৪

প্রায় ২ মিনিট · ২১৪ শব্দ

মুসাদ্দাদ ..... আলী ইবন রাবী’আ বলেন, আলী (রাঃ) এর নিকট একটি সাওয়ারী পশু আরোহণের জন্য উপস্থিত করা হলে তিনি এর রেকাবে পা রাখতেই বললেন, ’’বিসমিল্লাহ্’’ তারপর এর পিঠে সোজা হয়ে বসে বললেন, ’’আল হামদুলিল্লাহ্’’। এরপর তিনি এ আয়াত পাঠ করলেন, (سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ) (অর্থ) আমি ঐ মহান পবিত্র সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি এটিকে আমাদের অনুগত করে দিয়েছেন অথচ আমরা তাকে বশীবূত করার ছিলাম না, আর আমরা আমাদের প্রতিপালক আল্লাহর দিকে অবশ্যই প্রত্যাবর্তনকারী। এরপর তিনি তিনবার ’’আলহামদুলিল্লাহ্' তারপর তিনবার ’’আল্লহু আকবার’’ বললেন। তারপর তিনি বললেনঃ (سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ) ' আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমিই আমার উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই।' এরপর তিনি হেসে উঠলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল, হে আমিরুল মু’মননীন! কিসে আপনার হাসি পেল? তিনি উত্তর করলেন, আমি যেরূপ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। তারপর তিনি হাসছিলেন। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলাল্লাহ্! কী কারণে আপনার হাসি পেল? তিনি উত্তরে বলছিলেন, তোমার স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ্ তা’আলা তাঁর বান্দার প্রতি বিস্ময়াবিভূত হন, যখন সে বলে, হে প্রভূ! আমাকে আমার পাপরাশির জন্য ক্ষমা করে দিন আর বিশ্বাস রাখো মনে মনে যে, আমি ছাড়া অন্য কেউ তার পাশাপাশি ক্ষমা করার নেই।

ছবি বানান