Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৯৮

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

সাঈদ ইবন মানসূর ..... সাখর আল গামিদী (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি এ বলে দু’আ করেছেনঃ ’’হে আল্লাহ্! আমার উম্মতের মধ্যে যারা ভোর বেলায় সফরে বের হয় তাদেরকে বরকত দান করো।’’ আর যখন তিনি কোন সোনাদল বা সাজোয়া বাহিনী পাঠাতেন, তখন ভোর বেলাতেই পাঠাতেন। অত্র হাদীসের বর্ণনাকারী সাখর (রাঃ) একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তাঁর পণ্য সামগ্রী দিনের প্রথমাংশে পাঠাতেন আর বেশ লাভবান হতেন। এরূপে তিনি প্রচুর ধনসম্পদের অধিকারী হয়েছিলেন।

ছবি বানান