Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬০৬

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কাফিরদের সাথে যুদ্ধে রওনা দেয়ার সময় আল্লাহ্ তা’আলার নাম নিয়ে তাঁর সত্তার সাহায্য কামনা করে রাসূলুল্লাহর মিল্লাতে অটল আস্থা রেখে যুদ্ধে অবতীর্ণ হবে। অসহায় অকর্মা বৃদ্ধকে হত্যা করবে না, নিরপরাধ নাবালক শিশু-কিশোর এবং অবলা নারীদেরকে হত্যা করবে না এবং গণীমতের মাল আত্মসাৎ করবে না। যুদ্ধলব্ধ গণীমতের মাল একস্থানে জড় করে নিও এবং পরস্পরের সমঝোতার ভিত্তিতে ও সৎ ব্যাবহারের মাধ্যমে অন্যের কল্যাণ সাধন করবে। নিশ্চই আল্লাহ্ তা’আলা সদ্ব্যব্যবহারকারীদের পছন্দ করেন।

ছবি বানান