দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬১২
তিনি বলেন, একবার খুব ক্ষুধা পাওয়ার আমি মদীনার বাগানসূহের মধ্যে কোন এক বাগানে ঢুকে পড়লাম। বাগান হতে কিছু ফল পেড়ে খেলাম আর কিছু আমার গায়ের চাদরে বেঁধে নিলাম। সে সময় বাগানের মালিক এসে আমাকে মারধর করল এবং আমার চাদরখানা নিয়ে গেল। আমি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলাম। তিনি বাগানের মালিককে উদ্দেশ্য করে বললেন, ছেলেটি যখন মূর্খ ছিল তখন তাকে জ্ঞান দান করনি, যখন সে ক্ষুধার্ত ছিল তখন তুমি তাকে খাদ্য দান করনি। এই বলে তিনি তাকে আমার কাপড়খানা ফেরত দিতে নির্দেশ দিলেন এবং আমাকে এক ওসাক বা অর্ধ ওসাক (৬০ সা’ পরিমাণ বা তার অর্ধেক) খাদ্য দান করার নির্দেশ দেয়ায় আমাকে আমার কাপড় ফেরত দিল এবং উক্ত পরিমাণ খাদ্যও প্রদান করল।