Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২৬২

প্রায় ১ মিনিট · ৬১ শব্দ

তিনি বলেন, জনৈকা মহিলা আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করে যে, ঋতুবতী স্ত্রীলোকেরা ঋতুকালীন সময়ে পরিত্যক্ত নামাযের কাযা আদায় করবে কি? তিনি বলেন, তুমি কি হারূরা গ্রামের অধিবাসিনী? (জেনে রেখ) রাসূলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে আমরা ঋতুগ্রস্ত হলে, ঐ সময়ের কাযা নামায আদায় করতাম না এবং উক্ত সময়ের কাযা নামায আদায়ের জন্য আমরা আদিষ্টও হইনি। ।

ছবি বানান