দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬২৩
আবূ সাহিল্ মাহবূব ইবন মূসা .... উমার ইবন উবায়দুল্লাহ্ বলেন, আবদুল্লাহ্ ইবন আবূ আওফা (রাঃ) যখন হারুরিয়্যার যুদ্ধে যাত্রা করেন তখন তাঁর নিকট এ মর্মে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন কোন যুদ্ধক্ষেত্রে যেখানে শত্রুসেনার সাথে মুকাবিলা হয়েছিল, বলেছিলেন, হে লোক সকল! শত্রুর সাথে সাক্ষাতের বাসনা পোষণ করো না, বরং আল্লাহ্ তা’আলার নিকট শান্তি ও নিরাপত্তা কামনা করো। যখন তোমরা শত্রুর সম্মুখীন হও তখন ধৈর্য ধারণ কর। জেনে রেখ তরবারিসমূহের ছায়ার নিচে জান্নাত। এরপর তিনি বলেন, হে আল্লাহ্ আল-কুরআন অবতরণকারী, মেঘমালা পরিচালনাকারী, শত্রুদলসমূহের পরাভূতকারী! শত্রুদের পরাভূত করে আমাদেরকে তাদের উপর জয়ী করুন।