Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬২৫

প্রায় ১ মিনিট · ১১৬ শব্দ

তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ) এর খাদেম নাফি’ এর নিকট পত্র লিখে জানতে চাইলাম যে, মুশরিকদের সাথে যুদ্ধের সময় ইসলামের দাওয়াত দেওয়াটা কিরূপ? তিনি উত্তরে আমাকে চিঠি লিখে জানালেন, তা ইসলামের প্রাথমিক যুগের ব্যাপার ছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসতালিক গোত্রের উপর অতর্কিত আক্রমন চালিয়েছিলেন। তারা মুসলিমদের এরূপ আক্রমন সম্পর্কে কিছুই জানত না, আর তাদের পশুগোলো তৃষ্ণা নিবারণের জন্য পানির কুপের নিকট অস্থান করছিল। এমতাবস্থায় অতর্কিত আক্রমনের মাধ্যমে তাদের যুদ্ধবাজদেরকে হত্যা করে তাদের পুত্র-কন্যাদেরকে বন্দী করে এনেছিলেন। উম্মূল মু’মিনীন জুওয়াইরিয়্যা বিনতে হারিস (রাঃ) কে সে সময় বন্দী করে আনা হয়েছিল। আমাকে স্বয়ং আবদুল্লাহ্ ইবন উমার এ কথা বর্ণনা করেছেন, যিনি উক্ত সৈন্যবাহিনীতে শরীক ছিলেন।

ছবি বানান