Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৩০

প্রায় ১ মিনিট · ৬৭ শব্দ

আল্ হাসান ইবন আলী .... সালামা ইবনুল আকওয়া (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আবূ বকর (রাঃ)-কে আমীর (সেনাপতি) নিযুক্ত করে এক যুদ্ধে পাঠালেন। আমরা (ফুযারা গোত্রের) কিছু মুশরিকদের সঙ্গে যুদ্ধ করছিলাম। রাতের বেলা তাদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে শত্রুদেরকে হত্যা করেছিলাম। সে রাতে আমাদের আক্রমনের সংকেত ছিল ’’আমিত, আমিত’’। সালামা ইবনুল আকওয়া বলেছেন, আমি নিজ হাতে সে রাতে সাতজন প্রসিদ্ধ নেতাকে হত্যা করেছিলাম।

ছবি বানান