Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৩৩

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ’’আমি (অমুসলিম লোকদের সাথে যুদ্ধ করতে যেতে অদিষ্ট হয়েছি), যে পর্যন্ত তারা ’’আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল’’ বলে সাক্ষ্য না দেয়, আর আমাদের কিবলা মেনে তার দিকে মুখ না করে নামায না পড়ে, আর আমাদের যবেহ‌কৃত প্রাণী না খায় আর আমাদের মত (পাঁচ বেলা) নামায আদায় না করে। যখন তারা (ঈমান এনে) ঐ সকল কাজ করবে, তাদের জানমালের ক্ষতি সাধন আমাদের উপর হারাম হয়ে যাবে। কিন্তু জানমালের অধিকারের বেলায় ন্যায়বিচারের মানদণ্ড চালু থাকবে। অন্যান্য মুসলিমগণ যেরূপ সাহায্য সভানুভূতি পেয়ে থাকে, তারাও সেরূপ সাহায্য পাবে, আর মুসলিমদের ওপর যেরূপ অপরাধের শাস্তি বর্তায় তাদের ওপরও তদ্রুপই বর্তবে।

ছবি বানান