আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৩৫
তিনি বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র সৈন্যদল দিয়ে হুরুকাত নামক স্থানে যুদ্ধে পাঠিয়েছিলেন। শত্রুগণ আমাদের উপস্থিতি টের পেয়ে পলায়ন করল। আমরা তাদের একজনকে ধরতে তার উপর ঝাঁপিয়ে পড়লাম ও চাপ সৃষ্টি করলাম। সে বলে উঠল, ’’লা ইলাহা ইল্লাল্লাহু’’ তারপরও আমরা তাকে তরবারির আঘাতে হত্যা করাম। (মদীনায় ফেরার পর) আমি এ ঘটনা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবহিত করলে, তিনি বললেনঃ কিয়ামতের দিন ’’লা ইলাহা ইল্লাল্লাহু’’ যখন তোমার বিরূদ্ধে বাদী হয়ে আল্লাহ নিকট বিচার প্রার্থনা করবে তখন তোমাকে কে রক্ষা করবে, কে সাহায্য করবে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! সে তো অস্ত্রের ভয়ে কালেমা পড়েছিল। তিনি বললেন, তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছিলে যে, সে ভয়ে ইসলাম গ্রহণ করেছিল না সত্যই ইসলামে দীক্ষিত হয়েছিল? তারপরও তিনি বারংবার বলতে থাকলেনঃ ’’লা ইলাহা ইল্লাল্লাহ’’ কালেমার ফরিয়াদের সময় কিয়ামতের দিন তোমাকে কে রক্ষা করবে? এমনকি আমার লজ্জায় মনে হচ্ছিল যে, আমি যদি পূর্বে মুসলিম না হয়ে সেদিন ইসলাম গ্রহণ করতাম ।