দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৪৫
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মুশরিকদের একজন গুপ্তচর আসে, এ সময় তিনি সফরে ছিলেন। গুপ্তচর লোকটি তাঁর সাহাবীদের কাছে বসে, পরে সেখান থেকে গোপনে কেটে পড়ে। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তাকে খুজে বের কর এবং তাকে কতল কর। রাবী বলেনঃ আমিই সর্বপ্রথম তাকে পাই এবং তাকে হত্যা করে তার জিনিস পত্র নিয়ে নেই। তিনি আমাকে ঐসব জিনিস-পত্র দিয়ে দেন।