দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৪৭
তিনি বলেনঃ নু’মান অর্থাৎ ইবন মুকাররিন বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুদ্ধে হাযির থাকতাম। তিনি যখন পূর্বাহ্নে যুদ্ধ শুরু না করতেন, তখন তা পিছিয়ে দিতেন- এমন কি সূর্য অস্তগামী হত, বাতাস প্রবাহিত হত এবং সাহায্য নাযিল হত।