Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৫০

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, গায়রাত দু’ধরণের। একটি হলো যা আল্লাহ্ পছন্দ করেন এবং অপরটি যা আল্লাহ্ অপছন্দ করেন। ঐ গায়রাত যা মহান আল্লাহ্ পছন্দ করেন, তা হলো সন্দেহের স্থান গায়রাতের প্রদর্শন। আর যা আল্লাহ্ অপছন্দ করেন, তা হলো, যেখানে কোনরূপ সন্দেহের অবকাশ নেই, সেখানে গায়ারাত দেখান। একই রূপে অহংকার, যাতে আল্লাহ্ অসুন্তুষ্ট হন এবং যাতে আল্লাহ্ সন্তুষ্ট হন। যে অহংকার আল্লাহ্ পছন্দ করেন, তা হলো যুদ্ধের সময় ব্যক্তির দাম্ভিকতা প্রকাশ করা এবং সাদকা দেওয়ার সময়ও নিজেকে গৌরবান্বিত করা। আর ঐ গর্ব, যা মহান আল্লাহর নিকট অপ্রিয়, তা হলো, গর্বভরে অপরের উপর তার অত্যাচার করা। রাবী মূসা বলেনঃ অহংকার প্রকাশ করা।

ছবি বানান