Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৫৩

প্রায় ২ মিনিট · ১৭৩ শব্দ

তিনি বলেনঃ উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আবদুল্লাহ্ ইবন জুবাইর (রাঃ)-কে পঞ্চাশজন তীরন্দাযের নেতা নির্বাচিত করেন এবং বলেন, যদি তোমরা দেখ যে, পাখী আমাদের দেহের গোশত ছিঁড়ে খাচ্ছে (অর্থাৎ আমরা মারা গেছি) তবুও তোমরা তোমাদের এ অবস্থান পরিত্যাগ করবে না, যতক্ষণ না তোমাদের ডেকে নেওয়া হয়। আর যদি তোমরা দেখ যে, আমরা শত্রুপক্ষকে পর্যুদস্ত করে ফেলেছি, তবু তোমরা তোমাদের এ অবস্থান পরিত্যাগ করবে না, যতক্ষণ না তোমাদের ডেকে নেওয়া হয়। রাবী বলেনঃ এরপর আল্লাহ্ তাদের পর্যুদস্ত করেন। তিনি বলেন, আল্লাহর শপথ! এ সময় আমি কাফির রমণীদের পাহাড়ে চড়তে দেখেছি (প্রাণ রক্ষার জন্য)। তখন ’আবদুল্লাহ্ ইবন জুবায়র (রাঃ) এর সাথেীরা বলেনঃ হে লোক সকল, গণীমতের মাল সংগ্রহ কর, তোমাদের সাথীরা যুদ্ধে বিজয়ী হয়েছে। তোমরা এখন কিসের জন্য অপেক্ষা করছ? তখন আবদুল্লাহ্ ইবন জুবায়র (রাঃ) বলেনঃ তোমরা কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ ভুলে গিয়েছ? তারা বললঃ আল্লাহর শপথ! আমরা তো মানুষের কাছে যাব এবং গণীমতের মাল সংগ্রহ করব। তারা চলে যায়, ফলে, তাদের মুখও ফিরিয়ে দেন এবং তারা পরাজয় বরণ করে।

ছবি বানান