Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৫৬

প্রায় ১ মিনিট · ১৩৮ শব্দ

তিনি বলেনঃ উতবা ইবন রাবী’আ যুদ্ধের ময়দানে আসে এবং তার পিছনে তার ছেলে (ওয়ালীদ) ও ভাই (শায়বা)-ও আসে। এরপর সে চীৎকার দিয়ে বললঃ কে দ্বন্দ-যুদ্ধে লিপ্ত হবে? তখন আনসারদের কায়েকজন যুবক তার সম্মুখীন হলে উতবা জিজ্ঞাসা করেঃ তোমরা কারা? তাঁরা তাদের পরিচয় দিলে সে বলে যে, তোমাদের সাথে আমাদের যুদ্ধের কোন প্রয়োজন নেই। আমরা তো আমাদের চাচাত ভাইদের (কুরাইশদের) সাথে যুদ্ধ করতে চাই। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে হামযা! উঠ, হে আলী! উঠ, হে ’উবায়দা ইবন হারিস! উঠ। তখন হামযা উতবার দিকে এগিয়ে যায়, আমি শায়বার দিকে এগিয়ে যাই এবং আমরা উভয়ে আমাদে শত্রুদের বিনাশ করি। কিন্তু উবায়দা ও ওয়ালীদ পরস্পরের আঘাতে যখম হয়। এরপর আমরা সম্মিলিতভাবে ওয়ালীদের উপর হামলা করি এবং তাকে কতল করে ফেলি। আর আমরা (যুদ্ধের ময়দান হতে) ’উবাইদাহকে উঠিয়ে নিয়ে আসি।

ছবি বানান