Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৫৮

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

’ইমরানের একটি গোলাম পালিয়ে যায়। তখন তিনি আল্লাহ নিকট এভাবে মানত করেন যে, যদি তিনি তাকে ফেরত পান, তবে তার একটা হাত অবশ্যই কেটে দেবেন। আর এ ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য ’ইমরান (রাঃ) আমাকে সামুরা ইবন জুনদুব (রাঃ) এর নিকট পাঠান। তখন আমি তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদকা দিতে উৎসাহিত করতেন এবং মুছলা করতে নিষেধ করতেন। এরপর আমি ইমরান ইবন হুসায়নের কাছে যাই এবং এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করি। তখন তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদকা দিতে উৎসাহিত করতেন এবং মুছলা করতে নিষেধ করতেন।

ছবি বানান