দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৬৬
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কোন ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীর সাথে সংগম করলে সে যেন অবশ্যই অর্ধ দ্বীনার সদকা করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মিকসামের সূত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। আর আব্দুল হামীদ ইবনু আব্দুর রহমানের সূত্রে বর্ণিত আছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি একটি দ্বীনারের পাঁচ ভাগের দুই ভাগ সদকা করার নির্দেশ দেই।