Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৬০

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেনঃ আমরা কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি কিছু লোককে এক স্থানে একত্রিত হতে দেখেন। তখন তিনি এক ব্যক্তিকে পাঠান এবং বলেনঃ দেখ তো এরা কি জন্য সেখানে একত্রিত হয়েছে? তখন সে ব্যক্তি এসে বললঃ তারা জনৈক নিহত মহিলার নিকট একত্রিত হয়েছে। তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ এ মহিলা তো কারো সাথে যুদ্ধ করতে আসেনি (একে মারা হলো কেন?) তখন এক ব্যক্তি বললঃ অগ্রবর্তী সেনাদলের নেতা হলেন খালিদ ইবন ওয়ালীদ। তখন তিনি এক ব্যক্তিকে পাঠিয়ে বলেনঃ খালিদকে বল, মহিলা ও মজদুর যেন হত্যা না করে।

ছবি বানান