দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৯৪
তিনি বলেনঃ আমরা কাবুল অভিযানে আবদুর রহমান ইবন সামুরার সাথী ছিলাম। লোকেরা সেখানে যে গণীমতের মাল পায়, তা নিজেরা লুট করে নেয়। তখন তিনি (আবদুর রহমান) দাঁড়িয়ে বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ তিনি গণীমতের মাল বণ্টণ করার আগে তা লুট করতে নিষেধ করেছেন। (একথা শুনে) তারা যা নিয়েছিলেন, তা ফিরিয়ে দিল। তখন তিনি তা তাদের মাঝে বণ্টণ করে দিলেন।