দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৯৬
তিনি বলেনঃ আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বাহির হই। এই সফরে লোকেরা প্রচন্ড ক্ষুধা-তৃষ্ণা ও কষ্টের সম্মুখীন হয়। এ সময় তারা কিছু বকরী পায় এবং লুন্ঠণ করে আনে। (এবং তা যবাহ করে পাকাতে শুরু করে)। আমাদের ডেগগুলো যখন টগবগ করছিল, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ধনুকসহ সেখানে আসেন এবং তিনি তাঁর ধনুক দিয়ে আমাদের ডেগগুলো উল্টিয়ে দেন। এরপর তিনি গোশতকে মাটির সাথে মিশিয়ে দেন এবং বলেনঃ লুটের মাল মৃত জন্তুর চেয়ে কিছু কম নয়। অথবা রাবী হান্নাদ বলেনঃ মৃত জন্তু লুটের মালের চেয়ে অধিক হালাল নয়।