দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৯৮
তিনি বলেনঃ আমরা শুরাহবিল ইবন সামতের সাথে ’কানসারীন’ শহর অবরোধ করি। যখন তা বিজিত হয়, তখন সেখানে কিছু গাভী ও বকরী পাওয়া যায়। যা থেকে তিনি আমাদের মাঝে কিছু বণ্টণ করে দেন এবং বাকী অংশ মালে গণীমতের অর্ন্তভূক্ত করেন। এরপর আমি মু’আয ইবন জাবাল (রাঃ) এর সঙ্গে সাক্ষাত করি এবং তাঁর কাছে ব্যাপারটি বর্ণনা করি। তখন মু’আয বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খায়বরের যুদ্ধে অংশগ্রহণ করি। সেখানে আমরা কিছু ছাগল পাই। যা থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কিছু বণ্টন করে দেন এবং বাকী অংশ গণীমতের মালের মধ্যে শামিল করেন।