Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২৭০

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেন, তাঁর ফুফু তাঁর নিকট বর্ণনা করেন যে, এক সময় আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করেনঃ আমাদের কারও কারও যখন হায়েয হয় তখন তার ও তার স্বামী পৃথকভাবে থাকার জন্য কোন আলাদা বিছানা নাই, বরং একই বিছানায় থাকতে হয়, এমতাবস্থায় করণীয় কি? জবাবে আয়িশা (রাঃ) বলেন, এ সম্পর্কে আমি তোমার নিকট রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি ঘটনা বর্ণনা করব। একদা রাতে তিনি আমার ঘরে প্রবেশ করেন, তখন আমি ঋতুবতী ছিলাম। তিনি মসজিদে নববীতে যান। অতঃপর আমি ঘুমিয়ে যাওয়ার পর তিনি শীতে কাতর অবস্থায় আসেন। আমাকে বলেন, আমার নিকটে এসো (আমার শরীরের সাথে মিশে যাও)। আমি বললাম, আমি তো ঋতুবতী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার উরুদেশ উন্মুক্ত কর। তখন আমি আমার উরুদেশ উন্মুক্ত করি। তিনি তাঁর মুখমন্ডল ও বক্ষস্থল আমার উরুদেশে স্থাপন করেন এবং আমিও তাঁর প্রতি ঝুকে পড়ি। অতঃপর তিনি শীতের তীব্রতা হতে মুক্ত হয়ে ঘুমিয়ে পড়েন।

ছবি বানান