Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭২৮

প্রায় ২ মিনিট · ১৯৬ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের দিন বলেন, যে ব্যক্তি এ কাজ করবে, অথবা এ কাজ করবে, সে ব্যক্তি (গণমিতের মাল হতে) এরূপ, এরূপ অতিরিক্ত সম্পদ প্রাপ্ত হবে। এ কথা শুনে যুবকরা সামনের দিকে এগিয়ে যায় এবং বয়স্করা তাদের স্ব-স্ব স্থানে অবস্থান করে। অতঃপর আল্লাহ্ তা’আলা যখন তাদের বিরূদ্ধে বিজয় দান করেন, তখন বয়স্করা বলেঃ আমরা তো তোমাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক। যদি তোমরা পরাজিত হতে, তবে অবশ্যই তোমরা আমাদের দিকে প্রত্যাবর্তন করতে। কাজেই, এ হতে পারে না যে, গণীমতের মাল সব তোমরা নিয়ে যাবে, আর আমরা এমনিই থাকব। তখন যুবকেরা এ প্রস্তাব মানতে অস্বীকার করে এবং বলেঃ এ তো রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এ সময় আল্লাহ্ তা’আলা এ আয়াত নাযিল করেনঃ ’’লোকেরা আপনাকে ’আনফাল’ আল্লাহ্ প্রদত্ত মাল সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, এ তো আল্লাহ্ ও তাঁর রাসূলের যেমন আপনার রব আপনাকে সত্য সত্যই ঘর হতে বের হয়ে (যুদ্ধে) যাওয়ার হুকুম দিয়েছিলেন; আর কোন কোন মু’মিনের নিকট এটা অপ্রিয় মনে হয়েছিল।’’ তিনি বলেনঃ সেটিই তাদের জন্য উত্তম ছিল এবং এই গণীমতের মাল বণ্টন প্রক্রিয়াও উত্তম। অতএব, তোমরা আমার অনুসরণ কর । কেননা, আমি এর পরিণতি সম্পর্কে অধিক অবগত।

ছবি বানান