আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৩১
হান্নাদ ইবন সিরী (রহঃ) .... মুস’আব ইবন সা’দ (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ বদর-যুদ্ধের দিন আমি একখানি তরবারি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হই এবং আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ্! আজ দুশমনদের পক্ষ হতে আমার দিল ঠান্ডা হয়ে গেছে (অর্থাৎ তাদের আমি ইচ্ছামত নিধন করেছি)। তাই এ তরবারিখানা আমাকে দান করূন। তিনি বলেনঃ এ তরবারি আমারও নয় এবং তোমারও নয়। তখন আমি এ বলে ফিরে যাই যে, আজ এ তরবারি হয়ত এমন ব্যক্তির অংশে প্রদত্ত হবে যে, যুদ্ধক্ষেত্রে আমার মত কঠিন সংগ্রামে লিপ্ত হয়নি। এমনসময় আমার কাছে একজন দূত এসে বললঃ চল, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। তখন আমি ধারণা করি যে, আমার এ কথাবর্তার ব্যাপারে হয়ত কোন আয়াত নাযিল হয়েছে। অতঃপর আমি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ তুমি আমার নিকট এ তরবরিখানা চেযেছিলে কিন্তু তখন তা আমারও ছিল না এবং তোমারও ছিল না। এখন আল্লাহ্ তা’আলা এটা আমাকে প্রদান করেছেন, তাই আমি এখন তা তোমাকে দান করছি। অতঃপর তিনি তিলাওয়াত করেনঃ তারা আপনাকে ’আনফাল’ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, তা আল্লাহ্ এবং তাঁর রাসূলের। আবূ দাঊদ বলেনঃ ইবন মাস’উদের কিরা’আত হলোঃ অর্থাৎ ’নফল’ বা অতিরিক্ত দান সম্পর্কে জিজ্ঞাসা করে।