দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৩৪
তিনি বলেনঃ রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে একদল সৈন্য প্রেরণ করেন, তখন আমিও তাতে শরীক ছিলাম। সেখানে আমরা প্রচুর গণীমতের মাল লাভ করি এবং আমাদের নেতা আমাদের সকলকে একটি করে উট পুরস্কার হিসাবে প্রদান করেন। অতঃপর আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে, তিনি আমাদের প্রাপ্ত মালে গণীমত আমাদের মাঝে বণ্টণ করে দেন। তখন আমরা এক-তৃতীয়াংশ বাদ দেওয়ার পরেও বারোটি করে উট পাই। এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা আমাদের যে উট দিয়েছিল, তার হিসাব নেননি এবং এ জন্য তাঁর সমালোচনাও করেননি। তখন আমাদের সবাই পুরস্কার স্বরূপ প্রাপ্ত উটসহ তেরটি উট পাই।