Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৩৬

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন এক যুদ্ধে প্রেরণ করেন, যাতে আমরা সবাই বারটি করে উট (মালে-গণীমত) হিসাবে পাই। পরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরো একটি করে উট অতিরিক্ত (পুরস্কার) হিসাবে প্রদান করেন। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ বুরদ ইবন সিনান এই হাদীছটি নাফে’ হতে ’উবায়দুল্লাহ্ (রাঃ) এর হাদীছের ন্যায় বর্ণনা করেছেন এবং আয়্যুব নাফে’ হতেও অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেনঃ আমরা সবাই একটি করে উট পুরস্কার হিসাবে প্রাপ্ত হই। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা উল্লেখ করেননি।

ছবি বানান