দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৩৮
তিনি বলেনঃ বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনশত পনের জনের বাহিনী নিয়ে রওয়ানা হন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ দু’আ করেনঃ اللَّهُمَّ إِنَّهُمْ حُفَاةٌ فَاحْمِلْهُمُ اللَّهُمَّ إِنَّهُمْ عُرَاةٌ فَاكْسُهُمُ اللَّهُمَّ إِنَّهُمْ جِيَاعٌ فَأَشْبِعْهُمْ অর্থঃ 'হে আল্লাহ্! এরা পদাতিক বাহিনীর লোক, এদের বাহন প্রদান করূন, হে আল্লাহ্! এরা নগ্নদেহী, এদের পরিধেয় দান করূন। ইয়া আল্লাহ্! এরা ক্ষুধার্ত, এদের পরিতৃপ্ত করূন।' অতঃপর আল্লাহ্ তাঁকে বদর যুদ্ধে বিজয় প্রদান করেন। অতঃপর তাঁরা যখন ফিরে আসেন, তখন তাদের কেউ এরূপ ছিলেন না যে, একটি বা দুটি উট না নিয়ে ফিরেছেন। আর তাঁরা কাপড়ও পান এবং পরিতৃপ্ত হন।