দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৪৪
তিনি বলেনঃ আমি মু’আবিয়া এর খিলাফত কালে রোম দেশে স্বর্ণমুদ্রা ভর্তি লাল রংয়ের একটি থলে পাই। এসময় আমাদের নেতা ছিলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী, যাঁর নাম ছিল মা’আন্ ইবন ইয়াযীদ এবং তিনি ছিলেন বনূ সালীম গোত্রের লোক। আমি উক্ত থলিটি তাঁর কাছে নিয়ে আসলে তিনি তা মুসলিমদের মাঝে বণ্টণ করে দেন এবং সেখান হতে আমাকেও কিছু প্রদান করেন। অতঃপর তিনি বলেনঃ যদি আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঐরূপ না শুনতাম যে, খুসুম বা এক-পঞ্চমাংশ রাখার পর, নফল বা অতিরিক্ত প্রদান করবে, তবে আমি তোমাকে অধিক দিতাম। অতঃপর তিনি তাঁর নিজ অংশ হতে আমাকে কিছু দিতে চাইলে আমি তা নিতে অস্বীকার করি।