দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৪৬
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণীমতের মাল হিসাবে প্রাপ্ত একটা উটকে সামনে রেখে আমাদের সঙ্গে সালাত আদায় করলেন। অতঃপর তিনি সালাতের সালাম ফিরাবার পর উটের পার্শ্বদেশের একটি পশম নিয়ে বললেনঃ আমার জন্য তোমাদের গণীমতের মাল হতে খুমুস ব্যতীত এই পশম বরাবরও নেওয়া হালাল নয়। আর এই ’খুমুস’ও অবশেষে তোমাদের কল্যাণের জন্যই ব্যয় হয়।