দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৫৮
তিনি বলেনঃ মাকহুল এবং ইবন আবূ যাকারিয়া (রহঃ) খালিদ ইবন মা’দানের নিকট যান এবং আমিও তাদের সাথী হই। অতঃপর তিনি যুবায়র ইবন নুফায়ল (রাঃ) হতে হাদীছ বর্ণনা করেন। যুবায়র (রাঃ) বলেনঃ তুমি আমাদের সঙ্গে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী যি-মিখবার (রাঃ) এর কাছে চল। তখন আমরা তাঁর নিকট উপস্থিত হই এবং জুবায়র তাঁর নিকট সন্ধির ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছিঃ অচিরেই তোমরা রোমকদের সাথে এরূপ সন্ধি করবে, যাতে পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে। পরে তোমরা এবং তারা সম্মিলিত হয়ে অপর এক শত্রুর বিরূদ্ধে যুদ্ধ করবে।