দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৬১
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধ, হজ্জ অথবা উমরা হতে প্রত্যাবর্তন করতেন, তখন তিনি যমীনের প্রতিটি উঁচুস্থানে পৌঁছে তিনবার তাকবীর পাঠ করতেন এবং বলতেনঃ আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, বাদশাহী তাঁরই এবং সকল প্রশংসা তাঁরই প্রাপ্য তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আমরা প্রত্যাবর্তকারী, তওবাকারী, ইবাদত ও সিজদাকারী আমাদের রবের, আর প্রশংসাকারী তাঁরই। আল্লাহ্ তাঁর ওয়াদা সত্যে পরিণত করেছেন এবং তাঁর বান্দার সাহায্য করেছেন। আর শত্রুসেনাকে তিনি একাই বিধ্বস্ত, পরাজিত করেছেন।