Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৬৬

প্রায় ২ মিনিট · ২০৬ শব্দ

তিনি বলেনঃ আমরা মক্কা থেকে মদীনার উদ্দেশ্যে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হই। অতঃপর যখন আযূরা নামক স্থানে পৌঁছি, তখন তিনি অবতরণ করেন এবং দু’হাত তুলে প্রায় এক ঘন্টা দু’আ করেন। পরে সিজদায় গমণ করেন এবং অধিকক্ষণ সিজদাবনত থাকেন। এরপর তিনি দন্ডায়মান হন এবং দু’হাত তুলে প্রায় এক ঘন্টা দু’আ করেন এবং পরে সিজদাতে রত হন। রাবী আহমাদ এরূপ তিনবার বর্ণনা করেছেন। অতঃপর তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ আমি আমার রবের কাছে দু’আ করেছি এবং আমার উম্মতের জন্য সুপারিশ করেছি। আল্লাহ্ আমার উম্মতের তিন ভাগের এক ভাগ সুপারিশ কবুল করেছেন। তাই আমি শোকর-সূচক সিজদা আদায় করি। পরে (দ্বিতীয়বার) আমি সিজদা হতে উঠে আমার রবের নিকটে আবার উম্মতের ব্যাপারে সুপারিশ করি, তখন তিনি আরও এক-তৃতীয়াংশ গুনাহ্ মাফ করে দেন। এতে আমি আল্লাহর শোকর জ্ঞাপন করার জন্য সিজদা করি। অবশেষে (তৃতীয়বার) আমি সিজদা থেকে উঠে আমার রবের নিকটে উম্মতের ব্যাপারে সুপারিশ করি, এতে তিনি শেষ-তৃতীয়াংশের গুনাহ্ মাফ করে দেন। এ কারণে আমার রবের জন্য শোকর-সূচক সিজদা আদার করি। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আহমদ ইবন সালিহ যখন আমাদের নিকট এ হাদীছ বর্ণনা করেন, তখন তিনি আশ’আছ ইবন ইসহাকের নাম বাদ দেন। পরে মূসা ইবন সাহল রামলী তাঁর মাধ্যমে আমাদের নিকট এ হাদীছ বর্ণনা করেছেন।

ছবি বানান