দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৭১
তিনি বলেনঃ আসলাম গোত্রের জনৈক যুবক বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি জিহাদে যেতে চাই, কিন্তু আমার কাছে কোন মাল-সম্পদ নেই, যা দিয়ে জিহাদের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারি। তিনি বললেনঃ তুমি অমুক আনসারীর কাছে যাও, সে তো যুদ্ধে যাওয়ার জন্য সব সংগ্রহ করেছিল কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে। তুমি তাঁর কাছে গিয়ে বলবে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছে এবং তুমি তাকে এও বলবেঃ তুমি জিহাদের জন্য যে সরঞ্জাম সংগ্রহ করেছ, তা আমাকে দিয়ে দাও। তখন সে তার কাছে যায় এবং এ কথা তাঁকে বলে। তখন সে ব্যক্তি তাঁর স্ত্রীকে বলে, হে অমুক! যুদ্ধে গমণের জন্য তুমি যেসব জিনিস প্রস্তুত করেছ, তা এই যুবককে দিয়ে দাও এবং তা থেকে কিছুই বাকী রেখো না। আল্লাহর শপথ! তুমি এ থেকে কিছু রেখে দিবে না, তাহলে আল্লাহ্ এতে বরকত দান করবেন।