দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৭৮
মূসা ইবনু ইসমাঈল .... উম্মে সালামা (রাঃ) এর সনদে পূর্বোক্ত ঘটনা বর্ণিত হয়েছে। এই বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে (হায়েযের পরিমাণ সময়) নামায ছেড়ে দেবে, এরপর থেকে গোসল করে কাপড়ের সাহায্যে (লজ্জাস্থানে) পট্টি বেঁধে নামায পড়বে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এই হাদীছে উল্লেখিত রক্তপ্রদর রোগিণীর নাম, হাম্মাদ আইউবের সূত্রে- ফাতিমা বিনতে আবূ হুবায়েশ বলে উল্লেখ করেছেন।