দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৮০
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার প্রতি আযহার (১০ই যিলহজ্জ) দিন ঈদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাকে আল্লাহ তা’আলা এই উম্মতের জন্য (ঈদ হিসেবে) নির্ধারণ করেছেন। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করেঃ [ইয়া রাসুলাল্লাহ]! আপনি বলুন, , কিন্তু আমার কাছে এমন উষ্ট্রী বা বকরী থাকে যার দুধ পানকরার জন্য বা মাল বহন করার জন্য তা প্রতিপালন করি। আমি কি তাকে কুরবানি করতে পারি? তিনি বললেনঃ না। বরং তুমি তোমার মাথার চুল, নখ ও গোঁফ কেটে ফেল এবং নাভির নীচের চুল পরিষ্কার কর। এ-ই আল্লাহর নিকট তোমার কুরবানী।