দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৮৩
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দুম্বা কুরবানী করতে নির্দেশ দিয়েছেন, যার দুটি শিং হবে নিখুঁত, আর পেট, বক্ষদেশ এবং পা হবে কাল রংয়ের। অতঃপর এরূপ দুম্বা তাঁর নিকট আনা হলে, তিনি বলেনঃ হে ’আয়শা! ছুরি নিয়ে এস। পরে তিনি বলেনঃ একে পাথরের উপর ঘষে ধারাল কর। অবশেষে তিনি ছুরি নেন এবং দুম্বাকে ধরে যমীনে শুইয়ে দেন এবং তাকে যবাহ করার সময় এ দু’আ পাঠ করেনঃ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ অর্থাৎ আমি আল্লাহর নামে শুরু করছি। ইয়া আল্লাহ্! আপনি একে মুহাম্মাদ, আলে মুহাম্মদ এবং উম্মতে মুহাম্মদ এর পক্ষে কবুল করূন। অতঃপর তিনি উক্ত দুম্বাকে কুরবানী করেন।