Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭৮৬

প্রায় ১ মিনিট · ১৫০ শব্দ

তিনি বলেনঃ কুরবানীর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি শিং বিশিষ্ট সাদা ও কালো মিশ্রিত দুম্বাকে কুরবানীর উদ্দেশ্যে কিবলামুখী করে শোয়ান এবং এই দু’আ পাঠ করেনঃ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ অর্থাৎ ’’আমি আমার চেহারা তাঁর দিকে ফিরাচ্ছি, যিনি এককভাবে যমীন ও আসমান সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অর্ন্তর্ভূক্ত নই। নিশ্চই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য, যাঁর কোন শরীক নেই এবং আমি এরূপ করার জন্য আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের শামিল। হে আল্লাহ্! এটি তোমারই পক্ষে এবং তোমারই জন্যে মুহাম্মদ ও তাঁর উম্মতের তরফ হতে। বিসমিল্লাহ্ আল্লাহু আকবর।' অতঃপর তিনি সে দুম্বাকে যবাহ করেন।

ছবি বানান