Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২৮০

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, ফাতিমা বিনতে আবূ হুবায়েশ (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট রক্তস্রাবের অভিযোগ করেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, তা ইরকের রক্ত । অতএব তুমি তোমার হায়েযের জন্য নির্ধারিত দিনগুলির অপেক্ষা কর এবং ঐ সময় তুমি নামায ছেড়ে দেবে। অতঃপর যখন তোমার হায়েযের নির্ধারিত দিনগুলি অতিবাহিত হবে- তখন তুমি গোসল করে পবিত্রতা অর্জন করবে। অতএব তুমি তোমার এক হায়েযের সময় হতে পরবর্তী হায়েয আগমনের মধ্যবর্তী সময়ে যথারীতি নামায আদায় করবে।

ছবি বানান