দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮০৬
তিনি বলেনঃ একদা আমি আনাস (রাঃ) এর সঙ্গে হাকাম ইবন আয়্যুব (রাঃ) এর নিকট গিয়েছিলাম। তখন আমরা সেখানে দেখতে পাই যে, কয়েকজন যুবক অথবা কিশোর একটা মুরগীকে লক্ষ্যস্থল বানিয়ে তার প্রতি তীর নিক্ষেপ করছে। তখন আনাস বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীব-জন্তুকে কষ্ট দিয়ে মারতে নিষেধ করেছেন।